পিএসএল
কোয়েটাকে হারিয়ে টেবিলের শীর্ষে মুলতান
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অনায়াসে এক জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে এখন মুলতান সুলতানস। ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করানোর পর ৬ উইকেট হাতে রেখে মুলতান জয় পেয়েছে দাপট দেখিয়ে। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেলো সুলতানস।
গতকাল সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার।
আগে ব্যাটিং করতে নামা কোয়েটার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক সৌদ শাকিল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে বেভন জ্যাকভসের ব্যাট থেকে। তিনি ছিলেন অপরাজিত। ২২ ও ২০ রান করেন রিটায়ার্ড আউট হওয়া হাসান ধনিওয়াল ও হাসান নওয়াজ। শেষ পর্যন্ত ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৬।
মোহাম্মদ নওয়াজ ৩০ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মুলতানের হয়ে। দুটি উইকেট আরাফাত মিনহাস ও একটি অ্যাস্টন টার্নার।
লক্ষ্য তাড়ার নেমে ৭১ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচ সহজ হয়ে যায় মুলতানের। ১৪ বলে ৩২ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। দলীয় ৯৬ রানে তিনে নেমা জশ ফিলিপ ১৮ রান করে বিদায় নেন। অন্য ওপেনার স্টিভ স্মিথ দলীয় ১৩৬ রানে বিদায় নেন ৩৫ বলে ৫৩ রান করে। ৭ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। ততক্ষণে প্রায় জয়ের কাছেই মুলতান। শান মাসুদ অপরাজিত ৪৬ রান করে সহজেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৬ উইকেটের জয় পায় মুলতান।
কোয়েটার হয়ে সর্বোচ্চ দুই উইকেট পেয়েছেন হাসান নওয়াজ। একটি করে আলজারি জোসেফ ও সৌদ শাকিল। ৩০ রানে ৩ উইকেট শিকার করা মুলতানের মোহাম্মদ নওয়াজ হয়েছেন ম্যাচসেরা।
আইএন