আজ ঢাকা আসছে আফগান যুবারা
স্বাগতিক বাংলাদেশ যুবাদের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আজ (সোমবার) ঢাকা আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের একদিন পর (মঙ্গলবার) সিলেট যাবে সফরকারী ১৪ সদস্যের আফগান দল।
ঢাকায় পৌঁছে তারা সারাদিন বিশ্রামে থাকবে এবং আগামীকাল (মঙ্গলবার) সিলেট যাবেন আফগানরা। সেখানেই এ সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে সিরিজে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাইফ-আফিফরা। আর দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের মূল মিশন শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। দ্বিতীয়টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ও ৪ অক্টোবর। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল।
এমএএন/আরএস/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!