উইকেটের পেছনে লিটন
অস্ট্রেলিয়া সিরিজের চট্টগ্রাম টেস্ট শেষে মুশফিক বলেছিলেন, দলে তার দায়িত্ব কী তা তিনি জানেন না। তিনি বলেছিলেন, উইকেট কিপিং, ব্যাটিং এরপর অধিনায়কের দায়িত্ব নিয়ে বেশ চাপে থাকেন। ম্যানেজমেন্ট বলছিল, তাকে চাপমুক্ত করা হবে।
এসব কিছুর প্রতিফলন দেখা গেল দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরুর পর। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন কুমার দাস। আর একটি চাপ কমিয়ে অনেকটা নিশ্চিতভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহীম।
লিটনের এটি পঞ্চম টেস্ট। পাঁচ টেস্ট খেলে লিটনের হাফসেঞ্চুরি রয়েছে একটি। তবে কোনো সেঞ্চুরি নেই। এর আগেও মুশফিকের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।
এমএএন/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!