তামিমের পর বিদায় নিলেন লিটনও
দারুণ শুরু করেও বেশিদূর আগাতে পারলেন তামিম ইকবাল। ইমরুল কায়েসকে সাথে নিয়ে দেখেশুনে ভালই খলে যাচ্ছিলেন তামিম। করেছিলেন ৪৪ রানের একটি জুটি। তবে নিজে ২৩ রান করেই ফিরতে হয়েছে সাজঘরে। এরপর ১৪ রান করে সাজঘরে ফিরেছেন লিটন কুমার দাসও।
ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে প্রেটোরিয়াসের বলে বোকা হয়ে এলবির ফাঁদে পরেন দেশসেরা ওপেনার তামিম। রিভিউ না নিয়ে সোজা সাজঘরের পথ ধরেন দেশসেরা এই ওপেনার। এরপর ফেহলুকাওয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন। রিভিউ নিলেও কাজ হয়নি।
ইমরুল কায়েস ২৬ রানে অপরাজিত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০.৫ ওভারে ২ উইকেটে ৬৯ রান।
এর আগে ভিলিয়ার্সের ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে।
ভিলিয়ার্সের দিনে ইনিংসের শেষ ওভারে রুবেল হোসেন অবশ্য পর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভবনা তৈরি করেছিলেন। তৃতীয় ও চতুর্থ বলে জেপি ডুমিনি ও ডোয়াইন প্রিটোরিয়াসকে ফেরান। তবে শেষ বলটি দারুণ করলেও হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ হয়নি এই গতিতারকার।
ডি ভিলিয়ার্স ছাড়াও ৮৫ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন হাশিম আমলা। আর ডি কক খেলেন তৃতীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। ১০ ওভারে ৬৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৪টি উইকেট। মাশরাফি ১০ ওভার বল করে ৮২ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন। তাসকিন আহমেদও ৯ ওভার বল করে ৭১ রান দিয়ে উইকেটের দেখা পান নি।
এমএএন/এমএমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!