প্রণব মুখার্জিকে জার্সি উপহার দিলেন সাকিব
পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশ ও বাঙালির এ অকৃত্রিম বন্ধুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভারতের সাবেক রাষ্ট্রপতিকে একটি লাল-সবুজের জার্সি উপহার দিয়েছেন সাকিব। নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেজে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
প্রণব মুখার্জির সঙ্গে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে সাকিব আল হাসান লিখেছেন, 'বাংলাদেশ ও বাঙালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘প্রণব মুখার্জি’ বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লাল-সবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।'
এমএমআর/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!