তামিমের ঝড়ো হাফ সেঞ্চুরি
ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে রান না পেলেও আগের তিন ম্যাচে টানা তিনটি হাফ সেঞ্চুরির দেখা পান তামিম। সেই ধারাবাহিকতা ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার এই ওপেনার। ৪৬ বলে ৬ চার ১ ছয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁ-হাতি এই ওপেনার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকেন দুই ওপেনার তামিম ও ইমরুল কায়েস। ইমরুল একটু ধীর গতিতে খেললেও তামিম শুরু থেকেই ছিলেন আগ্রাসী। লাহিরু কুমারাকে তিন বলে টানা তিন চারে মারেন এই ওপেনার।
একটু পর অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে লং অন দিয়ে উড়িয়ে বল সিমানা ছাড়া করেন। হেরাথের বলে এক রান নিয়ে ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার।
এদিকে দুই ওপেনার বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছেন। দুইজনের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৬৮ রান। তামিম ৫০ আর ইমরুল ১৮ রান নিয়ে ব্যাট করছেন।
এমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!