পাঞ্জাবকে ১৬৭ রানের লক্ষ্য দিল দিল্লি
গৌতম গম্ভীরের হাফসেঞ্চুরিতে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৬৭ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছে ৭ উইকেটে ১৬৬ রান।
দিল্লির পক্ষে একমাত্র হাফসেঞ্চুরিয়ান গৌতম গম্ভীরই। কলকাতা নাইট রাইডার্স থেকে নতুন দলে নাম লেখানো এই ওপেনার ৪২ বলে করেছেন ৫৫ রান। ঝড়ো ইনিংসটিতে ৫টি চার আর ১টি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ওপেনার।
পরের দিকে বড় না হলেও দুটি কার্যকর ইনিংস খেলেছেন ঋষভ পান্ত আর ক্রিস মরিস। ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৮ রান করেছেন পান্ত। ১৬ বলে ১টি করে চার-ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন মরিস।
পাঞ্জাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন পেসার মোহিত শর্মা আর সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেক হওয়া, আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান।
এমএমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের