টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব চোট কাটিয়ে ফেরায় তিনিই এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
সাকিব দলে আসায় কপাল পুড়েছে অলরাউন্ডার আরিফুল হকের। ঘরোয়া লিগ আর প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সৌম্য সরকার আবারও জায়গা ফিরে পেয়েছেন টেস্ট দলে।
এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেছে ১৭ বছর বয়সী অফস্পিনার নাঈম হাসানের। চট্টলার এই ছেলে ঘরের মাঠেই নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। তবে প্রস্তুতি ম্যাচে দারুণ এক ইনিংস খেলে দলে আসলেও অভিষেকের অপেক্ষা বাড়ল সাদমান ইসলামের।
মিডল অর্ডারে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ মিঠুন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে দারুণ বোলিং করলেও এবার একাদশে জায়গা হয়নি পেসার খালিদ আহমেদের।
এমএমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের