ফিল্যান্ডারের ইনজুরিতে কপাল খুললো প্যাটারসনের
পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ড্যান প্যাটারসন। দলের নিয়মিত পেসার ভারনন ফিল্যান্ডারের আঙুলে চিড় ধরা পড়ায় প্যাটারসনকে বদলি খেলোয়াড় হিসেবে ডেকেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্টে অভিষেক হয়নি প্যাটারসনের। এবার বক্সিং ডে টেস্টে টিম ম্যানেজম্যান্টের বিবেচনার ওপর ভিত্তি করে সাদা পোশাকের অভিষেকটাও হয়ে যেতে পারে ২৯ বছর বয়সী এ পেসারের।
তবে দক্ষিণ আফ্রিকান বোর্ডের নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন প্যাটারসনকে আপাতত তারা ব্যাকআপ বোলার হিসেবে ভাবছেন। মূল একাদশে খেলার সম্ভাবনা রয়েছে ডুয়েইন অলিভারের। লিন্ডা বলেন, ‘অলিভার আমাদের প্রথম ব্যাকআপ ছিলো। তাই ফিল্যান্ডারের অনুপস্থিতিতে সেই খেলবে এবং প্যাটারসন থাকবে ব্যাকআপ হিসেবে।’
ফিল্যান্ডারকে বক্সিং ডে টেস্টে না পেলেও সিরিজের দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্টের আগে ফিট করার চেষ্টায় রয়েছে দক্ষিণ আফ্রিকান বোর্ড। তার আগে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন লুঙ্গি এনগিডিও। ফলে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ হবে ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও ডুয়েইন অলিভারে গড়া।
বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ফাফ দু প্লেসিস, হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রাউন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডুয়েইন অলিভার, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও ডেল স্টেইন।
এসএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের