উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল
প্রিমিয়ার লিগ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডি-এল মেথডে উত্তরাকে ৪ রানে হারিয়েছে শেখ জামাল।
বৃষ্টির কারণে খেলায় বার বার বিঘ্ন ঘটে। যে কারণে কার্টেল ওভারে আয়োজন করতে হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরুতে টস জিতেছিল উত্তর স্পোর্টিং ক্লাব। তারা ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখ জামালকে। ৮ ওভার ব্যাট করার সুযোগ পায় শেখ জামাল। এই ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৭৫ রান।
ফারদিন হাসান করেন ২৫ রান। ১২ রান আসে ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। নাসির হোসেন অপরাজিত থাকেন ১১ রান করে।
উত্তর স্পোর্টিং ক্লাব জবাব দিতে নামার আগেই আবার বৃষ্টি নামলে পরে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। কিন্তু ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারলো ৫৯ রান। ১৩ রান করেন আনিসুল ইসলাম ইমন। ১২ রানে অপরাজিত থাকেন মোহাইমেন খান এবং শিখর হোসেন শুভ্রও করেন ১২ রান।
মূলতঃ ইলিয়াস সানির বোলিংয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ২ ওভার বল করে ১১ রান দিয়ে ২ উইকেট নেন ইলিয়াস সানি।
আইএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের