বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে ভারত। মোকাবেলা করবে নিউজিল্যান্ডকে। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার বিজয় শঙ্কর।
লন্ডনের কেনিংটন ওভালে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় চোট পান শঙ্কর। ব্যাটিং অনুশীলন করার সময় নেট বোলার খলিল আহমেদের ছোঁড়া এক ডেলিভারি পুল করার চেষ্টা করেন শঙ্কর। তবে তা সরাসরি আঘাত হানে শঙ্করের বাহুতে।
এরপর আর প্র্যাকটিস চালিয়ে যেতে পারেননি শঙ্কর। দলের এক স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
মাঠ ছাড়ার পর শঙ্করের আঘাত প্রাপ্ত জায়গায় স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখেই, তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গিয়েছে।
তবে শঙ্কর গুরুতর কোনো ইনজুরি পড়েনি বলে ধারণা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে ভারতের চার নম্বর পজিশনের জন্য উপযুক্ত ব্যাটসম্যান ধরা হচ্ছে এই ক্রিকেটারকে। এ ছাড়াও মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি।
এসএস/এমএমআর/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের