৩ রানে ৪ উইকেট নেই চেন্নাইয়ের
এমনিতেই পয়েন্ট তালিকার তলানিতে। তবু ঘুরে দাঁড়ানোর সুযোগ কাগজে-কলমে আছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু একটি জয়ের খোঁজে নামা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে চেন্নাই সুপার কিংস।
শারজায় মুম্বাইয়ের দুই উদ্বোধনী বোলার ট্রেন্ট বোল্ট আর জাসপ্রিত বুমরাহই বড় লজ্জায় ফেলে দিয়েছেন চেন্নাইকে। মাত্র ৩ রানে ৪টি উইকেট হারিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
বোর্ডে তখনও এক রান জমা হয়নি। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলেই প্রথম উইকেট হারায় চেন্নাই, রুতুরাজ গাইকজ (০) এলবিডব্লিউ হন ট্রেন্ট বোল্টের বলে।
পরের ওভারে জোড়া আঘাত বুমরাহর। টানা দুই বলে মুম্বাইয়ের এই পেসার ফেরান আম্বাতি রাইডু (২) আর নারায়ণ জগদীশকে (০)। পরের ওভারে আরও এক উইকেট হারায় চেন্নাই।
এবার বোল্টকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ ফাফ ডু প্লেসিস (১)। ৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ৪ ওভারে শেষে ৪ উইকেটে ১৮ রান। ধোনি ৯ আর জাদেজা ৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
এমএমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবির
- ২ কাটলো জটিলতা, ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ
- ৩ শর্ত মেনে নিয়েছে আইসিসি, শাস্তি দেওয়া হবে না বাংলাদেশকে
- ৪ বড় জয়ে বিশ্বকাপ শুরু গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার
- ৫ রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে