শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। হোয়াইটওয়াশ করার সম্ভাবনাও শেষ গত ম্যাচে। তবে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে ৪-১ ব্যবধানে হারানোর সুযোগ তো আর সচরাচর আসে না!
এমনই মিশন পূর্ণ করার ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাঁচ ম্যাচ সিরিজে টানা তিন জয়ে সিরিজ নিজের করে নেয় বাংলাদেশ। চতুর্থ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। যদিও সফরে নিজেদের প্রথম জয় পেতে ঘামই ঝরেছে তাদের।
বাংলাদেশকে ১০৪ রানে আটকে দিয়েও রান তাড়ায় ১৯ ওভার লেগেছে অসিদের। হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। টাইগারদের এই লড়াকু মনোভাব আজকের ম্যাচেও বজায় থাকলে সফরকারী দলের জয় পাওয়া কঠিন হবে।
এমএমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের