অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ভারত, চাপে এবার ইংল্যান্ড
ভারতকে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে একশর কাছাকাছি (৯৯ রানের) লিড। ওভাল টেস্টে একটা সময় চালকের আসনে ছিল ইংল্যান্ডই।
কিন্তু স্বাগতিকদের সেই অবস্থান নড়িয়ে দিয়েছে ভারত। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে। রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে এই ইনিংসে ৪৬৬ রানে অলআউট হয়েছে সফরকারি দল।
এছাড়া চেতেশ্বর পূজারা ৬১, লোকেশ রাহুল ৪৬, বিরাট কোহলি ৪৪, রিশাভ পান্ত করেন ৫০ রান। এমনকি তিন পেসারও দলের বড় সংগ্রহে বলার মতো অবদান রেখেছেন।
লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ব্যাটসম্যান হয়ে খেলেছেন ৬০ রানের ইনিংস। এছাড়া উমেশ যাদব ২৫ আর জাসপ্রিত বুমরাহও করেন ২৪ রান।
ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯০। এখন তাদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৮ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৫ রান তুলেছে স্বাগতিকরা। ররি বার্নস ১ আর হাসিব হামিদ ৪ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিনে তৃতীয় সেশনের খেলা চলছে।
এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ হঠাৎ বিসিবি সভাপতি হিসেবে নতুন নাম, শুধুই গুঞ্জন না বাস্তবতাও আছে?
- ২ মেসি-রোনালদো এবার ক্ষুদ্র রূপে: লেগো ব্লকে ফুটবল তারকারা
- ৩ মোস্তাফিজ ইস্যুতে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
- ৪ ইতিহাস গড়তে প্রস্তুত নতুন চার দেশ, জেনে নিন কারা তারা!
- ৫ আইপিএল খেলতে বাধা দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা লঙ্কান পেসারের