শ্যুটিংয়ের কারণে দলের সঙ্গে চট্টগ্রাম যাননি কোহলি
দুই দল একই বিমানে চড়ে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম গেছে। আজ (বৃহস্পতিবার) দলীয় অনুশীলন নেই। তাই দুই দলের ক্রিকেটাররা আছেন ছুটির আমেজে।
এদিকে ভারতীয় বহরের সঙ্গে চট্টগ্রাম যাননি দলের শীর্ষ তারকা বিরাট কোহলি। ভাববেন না সাকিবের মত কোহলিও বুঝি শুক্রবার দলের সাথে যুক্ত হবেন, মিস করবেন প্র্যাকটিস সেশন।
একটি দাযিত্বশীল সূত্র নিশ্চিত করেছে, কোহলি আজ সন্ধ্যা নাগাদই চট্টগ্রামে টিম হোটেল ‘রেডিসন ব্লু‘তে’ চেকইন করবেন। শুক্রবার টিম প্র্যাকটিসে যোগ দেবেন তিনি।
তাহলে কোহলি কেন দলের সঙ্গে গেলেন না? কেন পরে যাচ্ছেন? খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের শিডিউল আছে কোহলির। সে শ্যুটিংয়ে অংশ নেওয়ার জন্যই দুপুর ১২টার ফ্লাইটে চট্টগ্রাম যাওয়া সম্ভব হয়নি।
আজ বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে বন্দরনগরী উড়ে যাবেন ভারত তথা ক্রিকেটের এক নম্বর ব্যাটার ও শীর্ষ তারকা।
এআরবি/এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ এক সেঞ্চুরিতে রেকর্ডবইয়ে তোলপাড় ব্রুকের, পেছনে ফেললেন সাকিবকেও
- ২ গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
- ৩ আইন ও ফিটনেস- দুই পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
- ৪ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু
- ৫ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই