ওয়ানডে দলে ফিরলেন তাসকিন, নাইম, আফিফ
একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে সাড়ে তিনদিনেই ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে লম্বা একটি সময়। জুলাইয়ের ৫ তারিখ চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানদের বিপক্ষে ঘোষিত এই ওয়ানডে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাইম শেখ এবং আফিফ হোসন ধ্রুব। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
ইনজুরির কারণে টেস্ট খেলতে না পারা দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানও রয়েছেন দলে। আছেন মোস্তাফিজুর রহমানও।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।
এআরবি/আইএইচএস/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ২ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৩ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৪ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা
- ৫ আফিফের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে উড়িয়ে দিলো সাউথ জোন