কানাডার টি-টোয়েন্টি লিগে লিটনের দলে খেলবেন আফিফ
সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে, যে দলটির সহঅধিনায়ক লিটন দাস।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন আফিফ। আজ (রোববার) বিকেলে তার ফ্লাইট।
কানাডার লিগটিতে সাকিব খেলছেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে সাকিবের দল আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।
অন্যদিকে লিটন ব্যাট হাতে তেমন ফর্মে নেই। এখন পর্যন্ত বলার মতো ইনিংস খেলতে পারেননি। বরং ধীরগতির ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন। তবে লিটনের দল সারে জাগুয়ার্স ৫ ম্যাচে ২ জয় নিয়ে আছে তালিকার তিন নম্বরে।
এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ রেকর্ড সংগ্রহ গড়ে বিশাল জয়ে সুপার এইট শুরু ওয়েস্ট ইন্ডিজের
- ২ আকবরের সেঞ্চুরির পর রিশাদের ৪ উইকেট, নর্থ জোনের দাপুটে জয়
- ৩ হেটমায়ার-পাওয়েলের তাণ্ডবে উইন্ডিজের বোর্ডে আসরের সর্বোচ্চ রান
- ৪ বিশ্বকাপের পর সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা
- ৫ আফিফের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনকে উড়িয়ে দিলো সাউথ জোন