ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

লিডসের জালে ৪ গোল দিয়ে জয়ে ফিরলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ননি মাদুয়েকের উজ্জ্বল পারফরম্যান্সে লিডস ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। টেবিলের শীর্ষে তাদের বাড়িয়ে নিয়েছে লিড সাত পয়েন্ট। এই জয়ের মাধ্যমে তারা প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর আবার জয় পেল।

একাদশে থাকার কথা ছিল না মাদুয়েকের। গা-গরমের সময় সময় হিপের সমস্যায় ভুগে মাঠ ছাড়তে বাধ্য হয় উইঙ্গার বুকায়ো সাকা। ফলে শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়।

মৌসুমজুড়ে বেশিরভাগ সময় ব্যাক-আপের ভূমিকায় থাকা মাদুয়েকে সুযোগটি দারুণভাবে কাজে লাগান। নিখুঁত ক্রসে বল বাড়ান মার্টিন জুবিমেন্দির দিকে। সেটি থেকে হেড করে ২৭ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন।

ম্যাচের শুরুটা লিডস ভালো করলেও প্রথমার্ধের বড় একটি সময় আর্সেনাল তাদের চাপে রাখে। একের পর এক কর্নার ও থ্রো-ইন আদায় করে তারা লিডসের রক্ষণভাগের ওপর চাপ বাড়ায়।

কর্নার থেকেই দ্বিতীয় গোলটি পায় আর্সেনাল। যখন মাদুয়েকের বাঁকানো ডেলিভারি গোলরক্ষক কার্ল ডারলোকে বিভ্রান্ত করে এবং তিনি বলটি ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন।

এরপর গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দারুণ ক্রসে ভিক্টর গিয়োকারেস লড়াই করে বলের নাগাল পেয়ে গোল করেন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস আরেকটি গোল যোগ করলে জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।

সাম্প্রতিক ফর্মের কারণে এই ম্যাচে আর্সেনালের ওপর প্রত্যাশার চাপ ছিল। তবে তারা গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে শিরোপা দৌঁড়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার ওপর চাপ সৃষ্টি করল, যারা রবিবার মাঠে নামবে।

আইএন