ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

শেষ মুহূর্তে হালান্ডের গোলে অ্যানফিল্ডে জয়ের খরা কাটালো সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের দীর্ঘদিন ধরে চলা জয়খরা কাটিয়েছে ম্যানচেস্টার সিটি নাটকীয় জয় পেয়েছে ২-১ ব্যবধানে। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌঁড়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো সিটি। ২০০৩ সালের পর প্রথম দর্শকপূর্ণ অ্যানফিল্ডে জয়ের দেখা পেল সিটি।

রোববার অ্যানফিল্ডে সিটি জয় নিয়ে মাঠ ছাড়লেও শেষ মুহূর্তে ছিল জয় নিয়ে শঙ্কা। ম্যাচ শেষ হওয়ার মিনিট ছয়েক আগে বার্নার্দো সিলভার গোল করে ফেরান সমতা।

এর আগে, দুর্দান্ত ফ্রি-কিকে ডমিনিক সোবোসলাই দুর্দান্ত এক গোল করে লিড নেয় লিভারপুল। তবে যোগ করা সময়ে আর্লিং হালান্ডের সফল পেনাল্টি কিক সিটিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।

পেনাল্টিতে পাওয়া গোলের পর আরেকটি গোলের দেখা পায় সিটি। তবে সেটি বাতিল হয়ে যায় ভিএআর যাচাই করার পর। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সোবোসলাইকে একই ঘটনায় ।

সিটির কাছে এই পরাজয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা আরও কঠিন হয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। লিগ টেবিলে তারা এখন ষষ্ঠ স্থানে, শীর্ষ পাঁচ থেকে ৪ পয়েন্ট পিছিয়ে।

আইএন