দিয়াজের হ্যাটট্রিকে হফেনহাইমের জালে ৫ গোল দিলো বায়ার্ন
লুইস দিয়াজের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের জোড়া পেনাল্টি গোলে ১০ জনের হফেনহাইমকে বড় ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে ছয় পয়েন্টের লিড পুনরুদ্ধার করলো বায়ার্ন মিউনিখ।
বায়ার্নকে দারুণ সূচনা এনে দেন ইংল্যান্ড ফরোয়ার্ড কেইন। লুইস দিয়াজ ফাউলের শিকার হওয়ায় দুটি পেনাল্টি পায় বায়ার্ন। ফাউল করে লাল কার্ড দেখেন হফেনহাইম ডিফেন্ডার কেভিন আকপোগুমা। ২০ মিনিটে নেওয়া পেনাল্টি থেকে গোল করেন কেইন।
পিছিয়ে পড়লেও তবে ম্যাচে সমতা ফেরায় তৃতীয় স্থানে থাকা হফেনহাইম ৩৫ মিনিটে আন্দ্রেজ ক্রামারিচের গোলে। এরপরই পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৩৮তম গোল করেন কেইন। পাশাপাশি বিরতির আগে দিয়াজের জন্য তৃতীয় গোলের সুযোগ তৈরি করে দেন তিনি।
বিরতির পর মাইকেল ওলিসের পাস থেকে সহজ ট্যাপ-ইনে ব্যবধান আরও বাড়ান সাবেক লিভারপুল তারকা দিয়াজ। শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচের স্কোরলাইন সম্পূর্ণ করেন তিনি।
বর্তমান জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ শীর্ষে থাকা অবস্থানে সাময়িক চাপের মুখে পড়েছিল। শনিবার ভলফসবুর্গের মাঠে জয় পাওয়ায় বরুশিয়া ডর্টমুন্ড পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নামিয়েছিল। তবে এই জয়ের মাধ্যমে আবারও ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বায়ার্ন।
আইএন