ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের টনিক হামজা চৌধুরী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। তার আগে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা বৃহস্পতিার ফিফা ফ্রেন্ডলি খেলবে ভিতেনামের বিপক্ষে। হ্যানয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এটা হবে বাংলাদেশ ও ভিয়েতনামের তৃতীয় মোকাবিলা। আগের দুই ম্যাচের একটি গোলশূন্য ড্র হয়েছে এবং আরেকটি বাংলাদেশ হেরেছে ৪-০ গোলে।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম (১০৩)। তার ওপর ম্যাচটি হ্যানয়ে। সব মিলিয়ে এই ম্যাচে ভিয়েতনামই ফেবারিট। তবে বাংলাদেশ কাগজ-কলমের এই পার্থক্যটা উড়িয়ে দিতে চাইবে দলে একজন হামজা চৌধুরী আছেন বলেই। লেস্টারসিটির ডিফেন্সিভ মিডিফিল্ডার ৭ ম্যাচ খেলে চারটি গোলও করেছে। ইংল্যান্ড থেকে মঙ্গলবার তিনি ভিয়েতনামে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন। অনুশীলনের তেমন সময় পাননি। তারপরও দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা হাজমাকে নিয়ে আশাবাদী-আগের ম্যাচগুলোর মতো তিনি ত্রাণকর্তা হয়ে উঠবেন মাঠে।

এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি হবে অভিজ্ঞতা অর্জণের মঞ্চ। অগ্নিপরীক্ষা।ও। এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করা ভিয়েতনামকে তাদের মাটিতে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করেই নিশ্চয় হামজারা চাইবেন সিঙ্গাপুর পা রাখতে। তবে সেটা মোটেও সহজ হবে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার দলকে হারানো গেলে একটা আত্মবিশ্বাস তৈরি হবে জামাল ভূঁইয়াদের। সাম্প্রতিক সময়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের খেলা প্রশংসা কুড়িয়েছে। ভারত, হংকংয়ে গিয়ে খেলেছে ইতিবাচক ফুটবল। ঘরেও ভালো খেলেছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি ছাড়া ফলগুলা ছিল হতাশার।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়ে ভিয়েতনাম কোচ বলেন, ‘আমি হামজা সম্পর্কে জানি। সে ইংল্যান্ডে খেলছেন। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তার শক্তির জায়গাগুলো মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার অবশ্য পুরো ভিয়েতনাম দল নিয়েই পরিকল্পনা করতে হচ্ছে। তারপরও প্রতিপক্ষ শিবিরে এক ব্রাজিলিয়ান নাগরিকত্ব ও নাম বদলে যোগ দেওয়ায় কোচ মনে করেন তাদের কাজটা আরও কঠিন হবে। কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।'

আরআই/আইএইচএস/