মহানগরী কাপের ফাইনাল ১৩ আগস্ট
ঢাকা মহানগরী কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ওয়াজেদ মিয়া ক্রীড়াচক্র ও শান্তিনগর ক্লাব। ১৩ আগস্ট শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।
শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ওয়াজেদ মিয়া ক্রীড়াচক্র টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।
অন্য সেমিফাইনালে ১-০ গোলে বিকেএসপিকে হারিয়েছে শান্তিনগর ক্লাব। একমাত্র গোলটি করেছেন সাদেক হোসেন।
আরআই/আইএইচএস/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের