লিভারপুলের গোল উৎসব
টানা দুই ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে এসে রীতিমত গোল উৎসব করেছে লিভারপুল। ফিরমিনো-কুটিনহো-সালাহদের দুর্দান্ত পারফর্মেন্সে স্লোভেনিয়ার এফসি মারিবোরকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন ফিরমিনো। সালাহর বাড়ানো বল ধরে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা। ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুটিনহো। জেমস মিলনারের কাট ব্যাকে দারুণ ভলিতে বল জালে জড়ান এই তারকা।
ছয় মিনিট পর ব্যবধান ৩-০ করেন সালাহ। ফিরমিনোর সোজা বাড়ানো বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ। ম্যাচের ৪০ মিনিটে সালাহ নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লিভাপুল।
বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। আর ম্যাচের ৮৬ মিনিটে ড্যানিয়েল স্টারিজের বাড়ানো বল ধরে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন আর তিন মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের দলটি।
এদিকে দিনের অপর ম্যাচে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
এমআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!