সাবেক ফিফা রেফারী জহিরুল আলম আর নেই
সাবেক ফিফা রেফারী, বাংলাদেশের প্রথম ফিফা ইন্সট্রাক্টর, সাবেক বাফুফে রেফারীজ বোর্ডের সেক্রেটারী জহিরুল আলম আজ (শুক্রবার) বেলা দেড়টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
জহিরুল আলম দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে নিজ বাড়ী ফেনীতে দাফন করা হবে।
জহিরুল আলম এর মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তাগণ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এমএমআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ উদ্বোধনী ম্যাচেই ২০০’র বেশি রান করলো সানরাইজার্স
- ২ ফিফা বিশ্বকাপের বাকি ৬টি জায়গা, লড়াই ১২ দলের
- ৩ ট্রফি প্যারেড করবে সেনেগাল, জার্সিতে যুক্ত করবে দ্বিতীয় তারকা
- ৪ মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে শাস্তির মুখে পাকিস্তানি পেসার নাশিম শাহ
- ৫ মাসিক ভাতার প্রথম তালিকায় ১২৯ ক্রীড়াবিদ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী