ইতালির বিপক্ষে দলে নেই মেসি
গুঞ্জনটাই সত্যি হলো। ইতালির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলছেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। মূলত উরুতে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে ব্যাথা অনুভব করছিলেন বার্সেলোনার এই তারকা। আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই এটি বেশ চাওড় হয়। যার দরুন ছিটকে গেলেন ইতালির বিপক্ষে ম্যাচ থেকে। অনিশ্চিত স্পেনের বিপক্ষেও।
ম্যাচ শুরুর আগে টাইস স্পোর্টসের সাথে মেসি বলেন, ‘আমি কয়েকদিন যাবৎ উরুতে অতিরিক্ত চাপ অনুভব করছি। আমি স্পেনের বিপক্ষে খেলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির বিপক্ষে আজ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মেসির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পিএসজি তারকা লো সেলসো।
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা একাদশ
কাবালেরো, বাস্তোস, ওটামেন্ডি, ফাজইও, তাগ্লিয়াফিকো, পারেদেস, বিলিয়া, লানজিনি, লো সেলসো, ডি মারিয়া, হিগুয়াইন।
আরআর/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের