৬০ বছরের বন্ধ্যাত্ব ঘুচল সুইডেনের
সোমবার নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। আর এর মাধ্যমেই ৬০ বছরের বন্ধ্যাত্ব ঘুচালো স্ক্যান্ডিনাভিয়ার এ দেশটি।
সর্বশেষ কোন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেন জয় পেয়েছিল সেই ১৯৫৮ সালে, যে বিশ্বকাপটি হয়েছিলো তাদেরই নিজেদের মাঠে। এরপর আরো সাতটি বিশ্বকাপ খেলে ফেললেও একটিতেও উদ্বোধনী ম্যাচে জয় পায়নি সুইডিশরা। এর মাঝে ১৯৭৪, ১৯৭৮, ১৯৯৪, ২০০২ এবং ২০০৬ বিশ্বকাপ তারা শুরু করে ড্র দিয়ে এবং ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপ শুরু করে হার দিয়ে।
এবার সেই ৬০ বছরের বন্ধ্যাত্ব ঘুচেছে প্রযুক্তির কল্যাণে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে ভিএআর এর মাধ্যমে পাওয়া পেনাল্টিতে ম্যাচের একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করেন সুইডিশ অধিনায়ক আন্দ্রেয়াস গ্রাংকভিস্ট।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেন লড়বে ২৩ জুন, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি।
ডিকেটি/এমএমআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের