গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে বেশ বড়সড় ধাক্কাই খেলো এই বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল। গেল ম্যাচে কোস্টারিকার বিপক্ষে খেলার মাঝেই চোট পান উইলিয়ানের বদলি হিসেবে মাঠে নামা ডগলাস কস্তা। চোটটা যে বেশ গুরুতর, ম্যাচের পর ব্রাজিলের চিকিৎসক তা নিশ্চিত করেছেন। হয়তো ২-৩ সপ্তাহের জন্যই মাঠের বাইরে চলে যাচ্ছেন এই উইঙ্গার। আর যদি তাই হয়, তবে এ বিশ্বকাপে আর মাঠে নামা হবে না জুভেন্টাস উইঙ্গারের।
ডগলাস কস্তার ইনজুরি নিয়ে ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লেসমার জানিয়েছেন, মাঠে নামার পরেই চোট পান কস্তা। তবে কাউকে কিছু না জানিয়েই পুরো ম্যাচ খেলে গেছেন তিনি। অবশ্য ম্যাচের শেষ ৬ মিনিটে ব্রাজিল যেই দুই গোলে জয় পেয়েছে ওই দু’গোলে সবচেয়ে বড় অবদান ছিল এই কস্তারই।
এদিকে দলের রাইট ব্যাক দানিলো নামতে পারবেন না সার্বিয়ার বিপক্ষে ম্যাচেও। কোস্টারিকা ম্যাচের মত এ ম্যাচেও বেঞ্চে বসেই দেখতে হবে দলের খেলা। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা দানিলো দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করার সময় ইনজুরিতে পরেন। এখনও পরিপূর্ণ সুস্থ হননি তিনি। তার বদলে রাইট ব্যাক হিসেবে মাঠে নামবেন ২৯ বছর বয়সী ফ্যাগনার।
এসএস/এমএমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের