ব্রাজিলের বিপক্ষে ভিন্নধর্মী চুলের স্টাইলে মেক্সিকানরা
বিশ্বকাপের প্রথম রাউন্ড পার করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। গ্রুপ পর্বে জার্মানি এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে রানার্সআপ হয়ে নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের সামনে পড়েছে তারা। সেলেসাওদের বিপক্ষে নিজেদের ভেতর নতুনত্ব আনতে ভিন্নধর্মী চুলের স্টাইল নিয়ে মাঠে নামছে দুই মেক্সিকান ফুটবলার।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন লাইয়ুন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করেছিলেন আরেক স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। তারা দুজনেই চুলে সাদা রঙ করেছেন। মেক্সিকান ফুটবল ফেডারেশনের টুইটার পেজে তাদের ছবিটি প্রকাশ করা হয়।
তাদের ভিন্নধর্মী এই চুলের রঙ করানোর পেছনে আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে, নিজেদের ক্যামেরার সামনে আরেকটু ভালো করে চেনাতেই বোধহয় এমন কিছুর আশ্রয় নিয়েছেন তারা। হয়তো ব্রাজিলের বিপক্ষে যদি তারা ম্যাচটি জিততে পারেন তখন নিশ্চয়ই জানা যাবে এমন চুলের রহস্য।
আরআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের