নিজেই নিজেকে ব্যঙ্গ করলেন নেইমার
বিশ্বকাপে দুই গোল করে যতটা না আলোচনায় নেইমার তার থেকেও বেশি আলোচনায় মাঠে তার পড়ে যাওয়া নিয়ে। বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যেকটি ম্যাচ জয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অবদান রেখেছেন নেইমার। কিন্তু সেগুলোর থেকেও বেশি আলোচনায় তার অযথাই পড়ে যাওয়া। এবার অনুশীলনে নিজেই নিজেকে ব্যঙ্গ করলেন এই পিএসজি তারকা।
অনুশীলনে ছেলে দাভি লুকাকে নিয়ে আসেন নেইমার। ছেলের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই ফুটবলার। তিনি ছাড়াও মার্সেলো এবং গোলরক্ষক এলিসন তাদের সন্তানদের মাঠে নিয়ে আসেন অনুশীলনের সময়।

শুক্রবার কোয়ার্টার ফাইনালের গুরুত্বপুর্ণ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে খুব কম সময়েই অনুশীলন করতে দেখা গেছে নেইমারদের। অনুশীলনের সময় নিজেই ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে নিজেই নিজেকে ব্যঙ্গ করতে দেখা যায় নেইমারকে। ক্যামেরায় সেটি ধরাও পড়ে। কিছুক্ষণ হালকা অনুশীলন করে ছেলেকে সঙ্গে নিয়ে মাঠ থেকে বের হয়ে যান নেইমার।
আরআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের