ভুটানের পর আসামকেও উড়িয়ে দিলো সাইফের যুব দল
ভুটানের কেটি ইউনাইটেডের পর স্বাগতিক আসামকেও উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল।
শুক্রবার গুয়াহাটিতে ড. টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির যুব দল ২-০ গোলে হারিয়েছে আয়োজক দলটিকে।
সাইফের যুব দল প্রথম ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল ভুটানের কেটি ইউনাইটেডের বিরুদ্ধে। শুক্রবার সাইফের গোল করেছেন তাজ ৪৮ মিনিটে ও জাকির ৬৫ মিনিটে।
১৫ লাখ রুপি প্রাইজমানির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ টি দল। এর মধ্যে ৮ টি ভারতের দল এবং অন্য তিনটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের।
দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাইফের যুব দল খেলছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ আসাম, ভুটান, অরুনাচল ও সিকিম।
‘বি’ গ্রুপে খেলছে নেপাল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরা।
আরআই/এমএমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের