শূন্য হাতে ভারত থেকে ফিরছে আবাহনী
নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবাকে উড়িয়ে নিয়েও কাজের কাজ হলো না আবাহনীর। ভারতের আহমেদাবাদ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।
মঙ্গলবার এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আবাহনী ১-০ গোলে হেরে গেছে ভারতের চেন্নাইন এএফসির কাছে। এটি এবারের এএফসি কাপে আবাহনীর প্রথম হার।
প্রথম ম্যাচে কাঠমান্ডুতে আবাহনী ১-০ হারিয়েছিল নেপাল চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে। পরের ম্যাচে ঢাকায় তারা ২-২ গোলে ড্র করে ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে। তৃতীয় ম্যাচে এসে হারলো ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।
আবাহনী এ ম্যাচ হেরেছে আত্মঘাতী গোলে। ৭৯ মিনিটে চেন্নাইয়ের অনুরুদ্ধ থাপার শট আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েলিংটনের গায়ে গেলে গোলরক্ষক সোহেলের পাশ দিয়ে চলে যায় জালে।
আবাহনীকে হারানোর পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো ভারতীয় জায়ান্টরা। চেন্নাইন এফসির সঙ্গে আবাহনীর ফিরতি ম্যাচ ঢাকায় ১৫ মে।
আরআই/এমএমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের