গোল করে গার্লফ্রেন্ডকে চুমু, গোলটাই বাতিল হয়ে গেল (ভিডিও)
খেলোয়াড়রা কতরকম উদযাপনই তো করেন! একেকজনের উদযাপনে থাকে ভিন্নতা। কিন্তু এমন উদযাপন কি কেউ কখনও দেখেছেন? ফুটবল মাঠে করলেন দারুণ এক গোল, তারপর সতীর্থদের রেখে উদযাপন করতে চলে গেলেন গ্যালারিতে, গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডও এগিয়ে এসে চুমু খেলেন।
সেই চুমুর পর আবারও মাঠে ফিরলেন গোলদাতা। কিন্তু এসে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি। ঘটনা বুলগেরিয়ান লিগের।
গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া সে স্ট্রাইকার ব্রাজিলিয়ান, নাম ওয়ান্ডারসন ক্রিস্টালদো। দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার।
স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়।
মাঠের পাশে এডভারটাইজিং বোর্ড ডিঙিয়ে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে।
প্রতিপক্ষ গোলরক্ষকও উঁচু কিকে ম্যাচ শুরু করে দিয়েছেন। খানিক বাদে ওয়ান্ডারসন ফিরলেন, রেফারি জানালেন সেটি গোলই হয়নি।
এমএমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!