শ্রীলংকাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা
নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কিশোররা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলংকাকে। গোল করেছেন তানবির হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ ফাহিম।
প্রথম মিনিটেই শ্রীলংকার জালে বল পাঠান বাংলাদেশের তানবির হোসেন। তবে লংকানরা প্রতিরোধ গড়ে ৭৬ মিনিট পর্যন্ত বাংলাদেশকে ১-০ গোলেই আটকে রাখে। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ফাহিম মোর্শেদ। ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফয়সাল আহমেদ ফাহিম।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। আরেক প্রতিপক্ষ ভারত। ‘এ’ গ্রুপের দলগুলো হলো- নেপাল, ভুটান ও মালদ্বীপ। সোমবার ভারতের সঙ্গে ড্র করলেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে যাবে বর্তমান রানার্সআপ বাংলাদেশ।
গত আসরে নেপালের সঙ্গে সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে পিছিয়ে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের যুবারা।
আরআই/আইএইচএস/এমকেএইচ
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স
- ২ ‘এখন আর কিছুতেই অবাক হই না’, বারবার বিসিবি সভাপতি বদল প্রসঙ্গে সিমন্স
- ৩ ‘এটি চুরি হওয়া ম্যাচ’ মন্তব্যে নিষেধাজ্ঞার মুখে বার্সার ব্রাজিল তারকা
- ৪ ‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
- ৫ তামিমের অনুরোধ বিবেচনায় রূপগঞ্জ, মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত