ফেডারেশন কাপের ভেন্যু পরিবর্তন
বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যেকার ফেডারেশন কাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। আগামী ২৩ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটি।
ওই ম্যাচের তিন দিন পর ২৬ মে দুই দলই ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। দুই ম্যাচের মধ্যে গ্যাপ কম থাকায় বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফের প্রফেশনাল লিগ কমিটির কাছে অনুরোধ করেছিল খেলার ভেন্যু পরিবর্তনের।
বাফুফের ম্যানেজার (কম্পিটিশন্স) জাবের বিন তাহের আনসারী জানিয়েছেন, দুই ক্লাবের অনুরোধে ওই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ২৩ মে ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস এরেনায়।
৩০ মে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের ফেডারেশন কাপ ফুটবল।
আরআই/এমএমআর/জিকেএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কীভাবে যেন বারবার ইতিহাসের অংশ হয়ে যাই’
- ২ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ৩ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৫ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?