হাইস্কোরিং ম্যাচে মোস্তাফিজের ২ উইকেট, ডাম্বুলার হার
মোস্তাফিজুর রহমান/ ছবি: ডাম্বুলা সিক্সার্স
লঙ্কান প্রিমিয়ার লিগে হাইস্কোরিং ম্যাচে জাফনা কিংসের কাছে ৩০ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা সিক্সার্স।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের পাহাড় গড়ে জাফনা। ওপেনার পাথুম নিশাঙ্কা একাই খেলেন ৫৩ বলে ৮৮ রানের ইনিংস। বিধ্বংসী ইনিংসে ৯টি চার আর ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আভিষ্কা ফার্নান্ডোর ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৭।
রানবন্যার ইনিংসে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট নেন মোস্তাফিজ। তিনি আউট করেন কুশল মেন্ডিস আর চারিথ আসালাঙ্কাকে।
জবাবে ওপেনার রিজা হেনড্রিকস ৫০ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৮০ রান করলেও এত লক্ষ্য রান তাড়া করতে পারেনি মোস্তাফিজদের জাফনা। ৮ উইকেটে ১৮৮ রানে থামে তাদের ইনিংস।
এমএমআর/
সর্বশেষ - খেলাধুলা
- ১ বল রেখে মাঠেই ভয়াবহ সংঘর্ষ, ২৩জনকে লাল কার্ড দেখালেন রেফারি
- ২ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ৩ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৪ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৫ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব