৫৩ বছর পর ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের ড্র
২৩ সদস্যের দল ঘোষণা করার পর সেখান থেকে ইনজুরির কারণে বাদ দিতে হয়েছে আরো ৫ ফুটবলারকে। শক্তিশালী দল থেকে অনেকটা খর্ব শক্তির দলে পরিণত হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও যেন সেটির প্রতিচ্ছবি ফুটে উঠলো। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়েই কোপা মিশন শুরু করলো ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে দু দল। ম্যাচ দেখে কোনভাবেই মনে হচ্ছিল না ইকুয়েডর ব্রাজিলের থেকে খর্ব শক্তির দল। উল্টো ব্রাজিলকেই বেশিরভাগ সময় চাপে রেখেছিল ইকুয়েডর। ম্যাচের শুরুতেই লিভারপুল তারকা কৌতিনহোর জোড়ালো শট রুখে দেন ইকুয়েডর গোলকিপার। প্রথমার্ধে আর কোন দলই বলার মত আক্রমণ করতে পারেনি। উল্টো বল পজিশনে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইকুয়েডর।
বিরতি থেকে ফিরেই যেন পুরনো ছন্দে মেতে ওঠে ব্রাজিল। গোলমুখে মাত্র দুইটি শট নেয়ার প্রেক্ষিতে ইকুয়েডরের শট ছিল একটি। দ্বিতীয়ার্ধে মাঠে আধিপত্য বিস্তার করলেও দলের খেলোয়াড়দের ভেতর পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। ৮০ মিনিটে ১০ নম্বর জার্সিধারী লুকাস মৌরাকে নামালেও শেষ রক্ষা হয়নি। যার ফলে ১৯৬৩ সালের পর কোপা আমেরিকার কোন ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করলো ব্রাজিল। অন্যদিকে শেষ চারটি কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ড্র তুলে নিলো ইকুয়েডর।
আরআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের