ধারাভাষ্যকার হলেন মাশরাফিদের বোলিং কোচ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। উদ্দেশ্য ছিল, ভারতে ক্রিকেট একাডেমীতে কোচিং করানো। কিন্তু আপাতত মাশরাফিদের সাবেক এই বোলিং কোচকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। শনিবার শুরু হতে যাওয়া ভারত-জিম্বাবুয়ে সিরিজে টেন স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে অতিথি ধারাভাষ্যকার হিসেবে হিসেবে যোগ দিচ্ছেন হিথ স্ট্রিক।
এ নিয়ে স্ট্রিকসংবাদ মাধ্যমে বলেন, আমি এর আগেও জিম্বাবুয়ের চারটি সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি। কাউন্টি খেলার সময় স্কাই স্পোর্টসের হয়ে স্টুডিওতেও কাজ করার অভিজ্ঞতা আছে।
নতুন দায়িত্ব নিয়ে স্ট্রিকের অভিমত, আমি জানি না টেন স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কারা কাজ করছে। আমি মনে করি সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের বাইরের ধারাভাষ্যকারদের মধ্যে ভাল মিশ্রণ হয়।কারন সাবেক ক্রিকেটার হলেই সবাই ভাল ধারাভাষ্যকার হয় না।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের