নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ
২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন গ্রুপে।
স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।
গ্রুপ পর্বেই দেখা যাবে হাইভোল্টেজ ‘হোম নেশনস’ লড়াই। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের মাটিতে নারী বা পুরুষ বিশ্বকাপে এই দুই দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই।
বাছাইপর্বে অপরাজিত থাকা বাংলাদেশ খেলবে গ্রুপ ১-এ। প্রথম ম্যাচ ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ বিন্যাস
গ্রুপ ১: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস
গ্রুপ ২: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড
বাংলাদেশের ম্যাচের সূচি
১৪ জুন: বাংলাদেশ-নেদারল্যান্ডস (এজবাস্টন)
১৭ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (হেডিংলি)
২০ জুন: বাংলাদেশ-পাকিস্তান (হ্যাম্পশায়ার)
২৫ জুন: বাংলাদেশ-ভারত (ওল্ড ট্রাফোর্ড)
২৮ জুন: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (লর্ডস)।
প্রথম সেমিফাইনাল: ৩০ জুন (ওভাল)
দ্বিতীয় সেমিফাইনাল: ২ জুলাই (ওভাল)
ফাইনাল: ৫ জুলাই (লর্ডস)
এমএমআর