পরিবারের সঙ্গে ইবজিয়াতে মেসি
টানা তৃতীয় ফাইনালে হারের দুঃখ কাটাতে অবকাশ যাপনে ইবজিয়াতে আছেন মেসি। এসময় তার সঙ্গে আছেন বান্ধবী অ্যান্তোনিলা রোকোজ্জু ও দুই ছেলে। 
কয়েক দিন আগে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন দলটির অধিনায়ক মেসি। এরপর অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে কর ফাঁকি মামলায় লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে বার্সেলোনার একটি আদালত। ২১ মাসের কারাদণ্ডের পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। সব মিলিয়ে সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না মেসির।
তবে অবকাশে মেসিকে অনেকটা নির্ভার দেখা গেছে। দুই ছেলেকে ও বান্ধবীকে নিয়ে ভালো সময়ই পার করছেন বার্সা এই তারকা।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের