নেইমারের চোখে রোনালদোই সেরা
ইউরোতে হেরে ফ্রান্স তারকা আন্তোনিও গ্রিজম্যান বলেছিলেন এবারের ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে একরকম উঠে গেছে। এবার রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকা নেইমারও স্বাকার করে নিলেন নিজের দুই বার্সা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ নন, ব্যালন ডি’অরের জন্য নেইমারের চোখে রোনালদোই সেরা!
ব্যালন ডি অর নিয়ে নেইমার বলেন, ‘ব্যালন ডি’অরে শিরোপা জেতা বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয়, সেই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’
রোনালদোর প্রশংসা করে নেইমার আরও বলেন, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’
গত মৌসুমে বার্সার হয়ে ত্রিমুকুট জেতার পর মেসি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার জিতে রোনালদোর সামনে ব্যবধানটা ৫-৪ করে ফেলার হাতছানি।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের