সাসেক্সের ফেসবুক-টুইটারে বাংলায় স্ট্যাটাস
ইংল্যান্ডের নেটওয়েস্ট টি-২০ ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলছেন বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় এ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেই সুফল পেয়েছে কাউন্টির দলটি।
শুধু খেলার মাঠেই নয়, সামাজিক মাধ্যমেও। মোস্তাফিজ দলে অন্তর্ভুক্ত হবার পর থেকেই হু হু করে বেড়ে উঠেছে তাদের পেজের লাইক ও শেয়ার। আর তাই এবার বাংলায় স্ট্যাটাস দিলো দলটি।
শুক্রবার ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে ফেসবুক ও টুইটার পেজে মোস্তাফিজের একটি ছবি আপলোড করে সাসেক্স। আর ক্যাপশনে তারা বাংলায় লিখে, ‘আজকের ম্যাচ শুরু হবে রাত (১১.৩০ টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ!’
আগের দিন সাসেক্সের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেন বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। দীর্ঘ ১৩ ঘন্টার ভ্রমণ ক্লান্তি কাঁটিয়ে না উঠতেই খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন কাটার মাস্টার। হাই স্কোরের ম্যাচে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। আর তার এই পারফরম্যান্সে ভর করেই ২৪ রানের জয় পায় সাসেক্স।
আরটি/একে
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!