আর্জেন্টিনার হয়ে ইতিহাস গড়লেন পারেতো
অলিম্পিকের অনেক ইভেন্টেই সোনা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু জুডোতে কখনো এই পদকটি ধরা দেয়নি তাদের কাছে। অপেক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক জুডো থেকে আর্জেন্টিনাকে প্রথমবারের মতো সোনার পদক এনে দিলেন পাওলা পারেতো।
আর তাতে আর্জেন্টিনার হয়ে ইতিহাস গড়লেন ৩০ বছর বয়সী জুডোকা। মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে তিনি হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার বোকিয়ং জিয়ংকে।
এর আগে ২০১৫ সালে আস্তানার বিশ্বচ্যাম্পিয়নশিপেও একই ইভেন্টে সেরা হয়েছিলেন জুডোকা। তবে অলিম্পিকের আসরে প্রথমবারের মতো স্বর্ণ জেতা অনেক বেশি গর্বের। কারণ তিনিই প্রথম, যিনি অলিম্পিক জুডোতে দেশকে (আর্জেন্টিনা) প্রথমবারের মতো সোনা জেতালেন।
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের