ম্যানসিটিতে নাম লেখালেন মোরেনো
বার্সা ও বায়ার্নের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সেরা তারকাদের নিয়ে দল সাজাতে কার্পণ্য করছেন না চলতি মৌসুমে ইংলিশ লিগে ম্যানসিটিতে যোগ দেওয়া গার্দিওলা। এবার পাঁচ বছরের চুক্তিতে ৪ দশমিক ৭৫ মিলিয়ন পাউন্ডে কলম্বিয়ার টিনএজ ফরোয়ার্ড মার্লোস মোরেনোকে দলে টানলেন এই স্প্যানিশ কোচ। তবে ১৯ বছর বয়সী এ তরুণ তুর্কি ম্যানসিটিতে যোগ দিলেও ধার হিসেবে ২০১৬-১৭ মৌসুমটি তিনি কাটাবেন স্প্যানিশ দল ডিপোর্টিভো লা করুনায়।
সিটির ওয়েবসাইটে মোরেনো বলেন, `বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর একটি ম্যানসিটি। এমন একটি বড় ক্লাবের সদস্য হওয়ার অভিজ্ঞতা খুবই ভালো হবে। এমন সুযোগের সর্বোচ্চটা আমি কাজে লাগাতে চাই।’
গার্দিওলার প্রশংসা করে মোরেনো আরও বলেন, `বিশ্বের সেরা ম্যানেজারদের একজন পেপ গার্দিওলা। আমি মনে করি তরুণ খেলোয়াড়দের তিনি খুবই পছন্দ করেন। তার সঙ্গে কাজ করা এবং বড় একটি দলের অংশ হওয়াটা হবে অনেক বড় কিছু।`
এমআর/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি