আর্জেন্টিনা কোচের সঙ্গে দেখা করলেন মেসি
গোটা ফুটবল দুনিয়ায় একই রব, ‘ফিরে এসো মেসি, ফিরে এসো মেসি।’ সেই লক্ষ্য নিয়েই বার্সেলোনায় এসে মেসির সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে গাম্পার ট্রফিতে সাম্পাদোরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিল মেসি। ম্যাচটি মাঠে বসেই দেখেছেন বাউজা। বার্সেলোনার ৩-২ গোলে জয়ের এই ম্যাচে দারুণ খেলেছেন মেসি, জোড়া গোলও করেছেন।
খেলা শেষে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মেসির বার্সেলোনা-সতীর্থ, আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানোও। মেসির সঙ্গে কী কথা হয়েছে, বাউজা এখনই এর সবটা না বললেও জানিয়েছেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলেছি ঠিকই, কিন্তু ওর মনে কী আছে, সেটা তো আমি বলতে পারব না, তবে ফুটবল নিয়ে কথা কথা হয়েছে।
গত জুনের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের