বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন প্লাঙ্কেটের
উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে লিয়াম প্লাঙ্কেটের। ২০১০ সালে বাংলাদেশ সফরেও এসেছিলেন তিনি। এমনকি আফগানিস্তানের মতো ঝুঁকিপূর্ণ দেশেও খেলেছেন ৩১ বছর বয়সী বোলার। আসন্ন বাংলাদেশ সফরেও ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে আসার কথা রয়েছে তার। তবে বাংলাদেশ সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে প্লাঙ্কেটের।
বাংলাদেশের পরিবেশ অজানা নয় প্লাঙ্কেটের। তবে সিদ্ধান্ত নিতে ভাবছেন তিনি। বলেন, ‘বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। সেটা কেমন, তা আমি জানি। কেননা উপমহাদেশে অনেকবারই গিয়েছি। তাই আমার বেশ কিছু প্রশ্ন আছে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেব আমি।’
বাংলাদেশ সফর নিয়ে নিজের মতামত তো আছেই, পরিবারের সঙ্গেও প্লাঙ্কেট আলোচনা করবেন পাকিস্তান সিরিজ শেষে। তারকা এই ইংলিশ পেসারের ভাষায়, ‘সিরিজ শেষে (পাকিস্তান সিরিজ) আমি আরেকটু ভাববো। আরো কিছু লোকের সঙ্গে কথা বলব। পরিবারের সঙ্গে আলোচনা করব। ভালোভাবে ভাবব। সবকিছু আরেকটু খতিয়ে দেখব। তারপর সিদ্ধান্ত নেব।’
এনইউ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না’
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি