ঈদের আগে শোকার্ত ক্রিকেটার রুবেল
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর কিছুদিন পরেই ঈদের ছুটি কাটাতে যাবেন টাইগার ক্রিকেটাররা। তবে ঈদের এই খুশির আগে এক দুঃসংবাদ শুনলেন ক্রিকেটার রুবেল হোসেন।
শুক্রবার রাত দুইটার দিকে ছোট মামাকে হারিয়েছেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মামার মৃতুতে সকলের কাছে দোয়া চেয়েছেন টাইগার এই বোলার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফ্যান পেজে রুবেল জানান,অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তার মামা। এরপর মামার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ