এ দিনটির জন্য মাসজুড়ে অপেক্ষা করছিলাম: আশরাফুল
প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি অন্যরকম! কন্যা সন্তানের বাবা হওয়া মোহাম্মদ আশরাফুলের কথায়ই তা স্পষ্ট। টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান নাকি এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে মোহাম্মদ আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান।
বাবা হওয়ার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-মেয়ের সঙ্গে ক্যামেরাবন্দী হয়ে তোলা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আমরা এ দিনটির জন্য মাসজুড়ে অপেক্ষা করছিলাম। আমাদের বেবি ১২টার সময় (রাত ১২টা ১০ মিনিট) জন্মগ্রহণ করেছে। আমাদের মেয়ে আরিবা তাসনিম আশরাফুলের জন্মের কথা ঘোষণা করছি।’
উল্লেখ্য, রোববার বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।
এনইউ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ