জামিনে মুক্তি পেলেন কুলাসেকারা
ক্যান্ডি থেকে কলম্বোয় ফেরার পথে নুয়ান কুলাসেকারার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘাত হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে পুলিশের হাতে আটক হন শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারা। আপাতত লঙ্কান এই পেসারকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, ক্যান্ডি থেকে কলম্বোয় ফিরছিলেন কুলাসেকারা। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী একটি বাসকে অতিক্রম করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যেকারণে কুলাসেকারার গাড়ির সঙ্গে সংঘাত হয় ওই মোটরবাইকের।’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার কাদাওয়াথা শহরের কিরিলাওয়েলা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২৮ বছর বয়সী মোটরসাইকেল আরোহী মারা যান। ঘটনাস্থল থেকে কুলাসেকারাকে আটক করে পুলিশ। এরপর ৩৪ বছর বয়সী বোলারকে মাহারার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়।
এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ফিন অ্যালেনের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- ২ বিজয়-সৈকতদের বিরুদ্ধে প্রমাণ থাকলে সেটা প্রকাশ করা হচ্ছে না কেন?
- ৩ জানসেনের ব্যাটে নিউজিল্যান্ডকে ১৭০ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা
- ৪ বিজয়ের চ্যালেঞ্জের জবাব না দিয়ে কেন ঝুলিয়ে রেখেছে বিসিবি?
- ৫ উত্তর কোরিয়ার বিপক্ষে সবচেয়ে কঠিন ম্যাচ হবে: কিরণ