দল থেকে বাদ পড়লেন ডি ভিলিয়ার্স
ইনজুরির কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এবি ডি ভিলিয়ার্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন এই তারকা।
অনেক দিন ধরেই কনুইয়ের চোটে ভুগছেন ডি ভিলিয়ার্স। মঙ্গলবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন ডি ভিলিয়ার্স। তার ব্যথা সম্পূর্ণ সারেনি, সেটা সামনে রেখেই আগামী সপ্তাহে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন প্রোটিয়া টিম ম্যানেজার।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি ভিলিয়ার্স। টেস্ট অধিনায়ক হবার পর থেকে আর মাঠে নামা হয়নি তার। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবেন রাইলি রুশো।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!