মোহাম্মদ নবী এতো ‘কৃপণ’!
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অনন্য এক কীর্তি গড়লেন আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ নবী। আফগান জাতীয় দলের হয়ে সবচেয়ে মিতব্যয়ী বোলারের রেকর্ডটি নিজের দখলে নিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বল করেছেন, আর দিয়েছেন মাত্র ১৬ রান। যা আফগান কোনো বোলারের পক্ষে সবচেয়ে কম রান দেয়ার নজির।
এর আগে ২০১৩ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন হামিদ হাসান। একই প্রতিপক্ষের সঙ্গে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছিলেন আমির হামজা হোতাক।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে হেরে আগে ব্যাট করতে মেনে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই সুযোগে টাইগারদের চেপে ধরেন মোহাম্মদ নবীও। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩ টি মেডেন ওভার করেছেন।
সর্বসাকুল্যে ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেছেন নবী। যার রানরেট ১.৬০, দুইয়েরও নিচে! মোহাম্মদ নবী এতো ‘কৃপণ’!
এনইউ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!